দেশের ভেতরে বজ্রমেঘ তৈরি হচ্ছে। ফলে বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী তিনদিন অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সোমবার (১১ মে) এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
























