সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ আগস্ট) শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৪০ ও ২১৪৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৩৮৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২ কোম্পানির, কমেছে ৩২৪ এবং অপরিবর্তিত রয়েছে ৩০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, সার্প ইন্ডাস্ট্রি, রানার অটো, ফার ক্যামিকেল, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং ও আইপিডিসি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৪৯ এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।
রোববার সিএসইতে ছয় কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।






















