প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ইংরেজি, ৯ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। ছোটখাটো ভ্রমণ লাভজনক হতে পারে। যোগাযোগে স্পষ্টতা রাখুন। আচরণে নম্রতা দেখালে সম্পর্ক মজবুত হবে। স্থির মনে এগোলে পরিস্থিতি আপনার পক্ষেই যাবে। স্বাস্থ্যে সতর্কতা রাখুন।
২/ বৃষ
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে কাজে নতুন সুযোগ আসবে। চিন্তা-চেতনা পরিষ্কার থাকবে। বিশ্বাস ও প্রেম-প্রীতিতে ইতিবাচক ফল পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। স্থির মনে এগোলে সাফল্য কাছে চলে আসবে।
৩/ মিথুন
আজ যোগাযোগ ও লেখালেখির কাজে মনোযোগ দিন। ছোটখাটো পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। আত্মসংযম রাখলে মানসিক শান্তি বাড়বে। ভ্রমণ এড়িয়ে চলুন। শরীর ও মনের শান্তির প্রয়োজন। অল্প আলাপে কাজ সারুন।
৪/ কর্কট
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে কর্ম ও মানসিক শান্তিতে ভালো ফল পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন। ত্যাগ স্নেহ, প্রেম ভালবাসায় ও বিশ্বাসের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ থাকবে। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রি জাগরণ এড়িয়ে চলুন।
৫/ সিংহ
আজ আত্মবিশ্বাস বাড়বে। ছোটখাটো ভ্রমণ শুভ হতে পারে। প্রেমের ভাষায় কাজ এগিয়ে নিন। মনের প্রশান্তি পাবেন। আচরণ শুদ্ধ রাখুন। স্বাস্থ্যের প্রতি একটু বেশি নজর দিন।
৬/ কন্যা
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে হিসাব-নিকাশ ও পরিকল্পনায় সাফল্য পাবেন। চিন্তা-চেতনা তীক্ষ্ণ থাকবে। আত্ম বিশ্বাস বাড়িয়ে তুলুন। প্রেম-ভালোবাসা সম্মানে মনেযোগি হন। ভালো ফল আসবে। নতুন কাজ শুরু করতে পারেন। যোগাযোগ ঠিক রাখুন।
৭/ তুলা
আজ সম্পর্ক ও অংশীদারিত্বে মনোযোগ দিন। আত্মসংযম রাখলে পরিস্থিতি সামলে উঠবেন। যোগাযোগে স্পষ্টতা রাখুন। ছোটখাটো সামাজিক কাজ শুভ হতে পারে। কিছু সময় ধরে অপ্রাসঙ্গিক চাপ চলছে,ধৈর্য্য ও মানুষিক শক্তি হারাবেন না,সময় বদলাবে।
৮/ বৃশ্চিক
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে শুভ চিন্তাশক্তি ও সমসাময়িক কাজে সাফল্য আসবে। বিশ্বাস ও প্রেম-প্রীতি ও সেবায় ইতিবাচক ফল পাবেন। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। স্থির মনে এগোলে ভালো হবে।
৯/ ধনু
আজ আধ্যাত্মিক চিন্তা বাড়বে। ছোটখাটো দান বা সেবা করলে মনের শান্তি পাবেন। পারিবারিক শক্তি ও ন্যায় কাজের শক্তি ফল যোগাবে।ধৈর্য্য রাখুন সময় ঘুরে আপনা শুভ ফল যোগ হবে।
যোগাযোগে সতর্ক থাকুন। স্বাস্থ্যে নজর দিন।
১০/ মকর
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য পাবেন। চিন্তা-চেতনা স্থির থাকবে। আত্মা বিশ্বাস বাড়িয়ে তুলুন। প্রেম-প্রীতি ভালোবাসায় সাফলতা আসবে। নতুন কাজ শুরু করতে পারেন।
১১/ কুম্ভ
আজ সামাজিক কাজ ও বন্ধুত্বে মনোযোগ দিন। আত্মসংযম রাখলে মানসিক শান্তি বাড়বে। যোগাযোগে স্পষ্টতা রাখুন। স্বাস্থ্যে নজর দিন।সার্বিক কর্মকান্ডে সচেতন থাকুন।ও ধৈর্য্য রাখুন।
১২/ মীন
আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর শুভ দৃষ্টির প্রভাবে আধ্যাত্মিক ও কর্মে ভালো ফল পাবেন। চিন্তা-চেতনা গভীর থাকবে। বিশ্বাস ও প্রেম-প্রীতিতে ইতিবাচক পরিবেশ থাকবে। নতুন পরিকল্পনা এগিয়ে নিতে পারেন।
























