৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • লীড-১
  • সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
  • সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৩ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ

    সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আট শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টায় দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

    আরও পড়ুন