| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বৈঠক করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং আইএমএফের সঙ্গে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

    সাত দিনের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

    এর আগে সকাল ৯টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নিজ দপ্তরে যোগ দেন। দিনভর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    আরও পড়ুন