| |
শিরোনাম
টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান বন্যার্তদের দুর্দশা লাঘবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির গৌতম বুদ্ধের বাণী মানবজাতির কল্যাণের জন্য: রিজভী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার তারেক গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে
  • একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

    ফ্যাসিবাদের কৌশল অনুসরণ করে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনের শুরুতে মাহদী আমিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক নির্বাচনী সফরকে ঐতিহাসিক আখ্যা দেন। তিনি বলেন, ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরা সফরে বিপুল জনসমাগম প্রমাণ করেছে তারেক রহমানই আজ দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।

    গভীর রাত পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী শক্তিকে নতুন করে অনুপ্রাণিত করছে।
    মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়ে সতর্ক করেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। বিএনপি নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানায়।

    তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা নতুন করে বিএনপিকে ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে প্রচারের দায়িত্ব নিয়েছেন। অথচ আন্তর্জাতিক সূচকে বিএনপি সরকারের সময় দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।

    মাহদী আমিন বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার সময় দুর্নীতির স্কোর ছিল ০.৪, যা আওয়ামী লীগ সরকারের সময়ের প্রতিফলন। বিএনপির জিরো টলারেন্স নীতির কারণে ২০০৬ সালে সেই স্কোর বেড়ে ২-এ উন্নীত হয়।

    তিনি আরও বলেন, যেই দলটি তখন সরকারের অংশ ছিল এবং যাদের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন, তারা আজ নির্বাচন সামনে রেখে দ্বিচারিতার রাজনীতি করছে। পাশাপাশি তারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার, কোরআনের শপথ, জান্নাতের প্রলোভন ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণাকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে মাহদী আমিন বলেন, এসব সিদ্ধান্ত ইতোমধ্যেই রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত এবং প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে নওগাঁর সান্তাহারে একটি মসজিদের মোয়াজ্জিনকে রাজনৈতিক চাপের মুখে চাকরি থেকে অব্যাহতির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং তাকে অবিলম্বে পুনর্বহালের দাবি জানানো হয়।

    এ ছাড়া সিলেটে এক প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে মাহদী আমিন বলেন, নির্বাচিত হলে পুলিশের কোনো বাড়িতে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন হবে—এ ধরনের বক্তব্য প্রশাসনিক শৃঙ্খলা ও গণতন্ত্রবিরোধী এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

    আরও পড়ুন