| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • চতুর্থ দিনে ইসিতে ১৭৪ আপিল
  • চতুর্থ দিনে ইসিতে ১৭৪ আপিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

    জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে মোট আপিল দাঁড়াল ৪৬৯টি।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

    তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

    নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
    প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

    আরও পড়ুন