| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • অ্যাপোলোতে গোপনে চিকিৎসা নিচ্ছে কাদের
  • অ্যাপোলোতে গোপনে চিকিৎসা নিচ্ছে কাদের

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

    জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে তার ভালো লাগছিল না বিধায় বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউটাউনের গোপন বাসায় নিয়ে যাওয়া হয়। সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা নাগাদ কলকাতার কাছেই ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু চার দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি।

    জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া ওবায়দুল কাদের বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। নিউটাউনের বাসায়ই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। গত বৃহস্পতিবার আচমকাই তার অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

    বিশ্বস্ত সূত্র জানায়, হাসপাতালে কিছুতেই ভালো লাগছিল না ৭৬ বছর বয়সী কাদেরের, ফলে বাসায় রেখে আপাতত সেই সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে দাবি করেন, তিনি তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।

    আরও পড়ুন