| |
শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • সামাজিক মাধ্যমে ভাইরাল মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড
  • প্রকাশ্যে এলো রাজকীয় আমন্ত্রণপত্র

    সামাজিক মাধ্যমে ভাইরাল মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ণ

    টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের কার্ড প্রকাশ্যে আসতেই তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় চমক হলো, সেই বিয়ের কার্ডের ছবিতে বর-কনের সঙ্গে দেখা মিলেছে মিমির প্রিয় পোষ্যটিরও!

    ভাইরাল হওয়া ওই আমন্ত্রণপত্র ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই নায়িকা।

    কার্ডের নান্দনিক ডিজাইন এবং তাতে পোষ্যর উপস্থিতি নেটিজেনদের বেশ নজর কেড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

    কিন্তু সত্যিই কি চুপিসারে বিয়ের প্রস্তুতি সেরে ফেলেছেন মিমি? নাকি এই কার্ডের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও চমক?

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই আমন্ত্রণপত্রটি বেশ অভিনব।

    কার্ডের উপরের অংশে আঁকা হয়েছে বাঙালি সাজে বর ও কনের ছবি। আর মিমির পশুপ্রেমের কথা মাথায় রেখেই কার্ডের নীচের দিকে জায়গা করে নিয়েছে তার প্রিয় পোষ্যরাও।

    এদিকে পাত্রের নাম ও বিয়ের তারিখ ঘিরে মুহূর্তেই হইচই পড়ে যায় নেটপাড়ায়। অনেকেই অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেন।

    এরই মধ্যে কার্ডটি নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে। বিশেষ করে মিমির অনুরাগীরা এই জল্পনার সত্যতা জানতে মুখিয়ে রয়েছেন।

    আরও পড়ুন