| |
শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • আইনি নোটিশে ফেঁসে গেলেন কারিনা
  • কুরআনের আয়াত লেখা গয়না

    আইনি নোটিশে ফেঁসে গেলেন কারিনা

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ

    সম্প্রতি দীপাবলি উৎসবে বেইজ রঙের কাফতান ও পাগড়ি পরে একটি বিশেষ লুকে ধরা দিয়েছিলেন কারিনা কাপুর। তার গলায় থাকা ৩০ ক্যারেটের ঐতিহাসিক পান্নার লকেটটিতে পবিত্র কুরআনের ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল। গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবার তথা সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া।

    সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কারিনার পরা গয়নাটি ছিল ৩০ ক্যারেটের পান্নার লকেট।

    এটি ভোপালের বেগমের পরিবারের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানকে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।

    কারিনার সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে দেখা যায়, অভিনেত্রী বেইজ রঙের একটি কাফ্তান পরেছেন।

    এর সঙ্গে ছিল মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি।
    রিয়া জানান, লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরনো। এটি ভোপালের নবাবের পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।

    কারিনার এই সাজের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আপত্তি জানান সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, অভিনেতা সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সে সূত্রেই গয়নাগুলো সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ। দীপাবলির সাজে কারিনা ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদযাপন।’

    তবে এই সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তীব্র আপত্তি জানান সামাজিককর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের একাংশ। তাদের অভিযোগ, পবিত্র আয়াত খোদাই করা কোনো অলংকার জনসমক্ষে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

    এই ঘটনায় কারিনা কাপুর ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং ছবিগুলো সরিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

    আরও পড়ুন