| |
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

    হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে।কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।

    আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২০ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ​১২, রাশিফল:

    ১/ মেষ:
    বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার উপর রয়েছে। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নিলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। রাহুর প্রভাবে একটু মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে দিন শেষে স্বস্তি পাবেন। স্বাস্থ্যে অতিরিক্ত ক্লান্তি ও হতাসা এড়ান।

    ২/ বৃষ:
    আজ চন্দ্রশুদ্ধি ও গুরুর কৃপায় মন শান্ত থাকলেও কর্মক্ষেত্রে সাহস রাখুন। স্থিরতায় এগোতে পারবেব। আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক স্বস্তি বাড়বে। শরীরের যত্ন নিন।

    ৩/ মিথুন:
    আজ সাহসী উদ্যোগ বারবে,তাই স্থিরতা ও শান্তিতে এগোন। কর্মক্ষেত্রে যোগাযোগ ও আলোচনায় সাফল্য মিলতে পারে। নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। মঙ্গলের প্রভাবে একটু তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্বাস্থ্যে গলা বা স্নায়ুর দিকে খেয়াল রাখুন।

    ৪/ কর্কট:
    আজ চন্দ্রশুদ্ধি রয়েছে। মন স্থির থাকবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। রাত জেগে কাজ না করাই ভালো। আচরণে নম্রতা বজায় রাখলে সম্পর্ক মধুর থাকবে। স্বাস্থ্যে অতিরিক্ত চাপ এড়ান। যোগাযোগে এগোন।

    ৫/ সিংহ:
    আপনার রাশিতে বৃহস্পতি ও কেতু অবস্থান করছে। সৃজনশীলতা বাড়বে। নতুন আইডিয়া বা কাজ শুরু করার উপযুক্ত সময়। আধ্যাত্বিকতা সময় দিন, উপাসনা করলে শুভ শক্তি যোগ হবে। স্বাস্থ্যে অ্যাসিডিটি বা রক্তচাপের দিকে নজর দিন।

    ৬/ কন্যা:
    আজ চন্দ্র আপনার রাশিতে এবং চন্দ্রশুদ্ধিও রয়েছে। মন প্রফুল্ল থাকবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি ও আর্থিক লাভের সম্ভাবনা উজ্জ্বল। যেকোনো ভালো উদ্যোগ শুরু করার জন্য আজকের দিন উপযোগী। সম্পর্কগুলো আরও গভীর হবে।

    ৭/ তুলা:
    বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার উপর রয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতি ও আর্থিক সুযোগ আসতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সাফল্য মিলবে। রবি ও বুধের প্রভাবে সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন। স্বাস্থ্যে মানুষিক সুস্থি নিন ও চাপ কমান।

    ৮/ বৃশ্চিক:
    আজ মন সিদ্ধান্তে স্থির থাকুন কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। রাহুর প্রভাবে একটু অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে সতর্কতা অবলম্বন করুন। যোগাযোগে এগোন।

    ৯/ ধনু:
    আজ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার উপর পড়ছে। কর্মক্ষেত্রে নতুন দিক খুলতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। মন প্রফুল্ল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। সুযোগ এলে দুহাত বাড়িয়ে নিন। যেগাযোগ ঠিক রাখুন।

    ১০/ মকর:
    আজ স্থিরতা ধরে রাখুন। পুরোনো ভুল সংসোধন করুন। আত্মবিশ্বাসী থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তা সামলাতে পারবেন। শনির প্রভাবে আর্থিক বিষয়ে হিসাব করে চলুন। স্বাস্থ্য যত্ন নিন।

    ১১/ কুম্ভ:
    আজ রাহু আপনার রাশিতে থাকায় মনে একটু অস্থিরতা থাকতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে। যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা জরুরি। ঘুমের দিকে খেয়াল রাখুন। শান্ত থাকলে দিন শেষে মানসিক স্বস্তি পাবেন।

    ১২/ মীন:
    আজ শনির প্রভাবে আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে সহায়তা পাবেন। পরিবারের বড়দের পরামর্শ নিয়ে এগোলে ভালো ফল মিলবে। আবেগে কথাবলা যুক্তি তর্কে এড়ান সাস্থে পায়ে ঠান্ডা,ও খাদ্যে, সচেতন থাকুন। ধৈর্য আর বিশ্বাসই আজ আপনার পথ দেখাবে।

    আরও পড়ুন