| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আ.লীগ-জামায়াত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ
  • আ.লীগ-জামায়াত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে বসে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত ইয়ালামী বিএনপি এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

    রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

    তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল।

    রাশেদ খান বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত দেশের স্বার্থ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
    বিএনপি সেসব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকারও সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে। এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।
    এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন