| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৪ বিলিয়ন ডলার
  • বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১৪ বিলিয়ন ডলার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

    দেশের বৈদেশিক মুদ্রার গ্রস (মোট) রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে গতি ফেরার কারণেই মূলধন ও রিজার্ভের পরিমাণ শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনেই ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

    অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যাংকিং কর্মকর্তাদের মতে, প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ পথে আসার প্রবণতা বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

    রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

    আরও পড়ুন