একাত্তরের পরাজিত অপশক্তি এখনও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক মীর হেলাল।
তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিগুলো তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। সে কারণেই তারা ভিন্ন রূপে ভিন্ন কৌশলে প্রতিনিয়ত দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
মীর হেলাল দেশবাসীকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, স্বাধীনতা-সংগ্রামের চেতনাকে ধারণ করে যেকোনো দেশবিরোধী চক্রান্তকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
দেশের সার্বিক সুরক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
























