| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় মিয়ানমার
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় মিয়ানমার

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

    বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়ান স্টপ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাস এ তথ্য জানায়। বৈঠকে দুই দেশের মধ্যে সামুদ্রিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা,পণ্য আমদানিতে প্রযোজ্য করহার এবং স্থগিত থাকা দ্বি-পক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মতবিনিময় করেন তারা।

    এ সময় বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ে এবং রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান পরস্পরের সঙ্গে স্মারক উপহার বিনিময় করেন।

    পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে মিয়ানমারের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং বন্দরের কার্যক্রম ও পরিচালন পরিস্থিতি ঘুরে দেখেন।

    আরও পড়ুন