| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

    আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ৩ আশ্বিন ১৪৩৩ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ :
    আজ নতুন উদ্যমে থেমে থাকা কাজকে এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার উদ্যোগ ও স্পষ্ট কথাবার্তায় এগোবে, উত্তেজনায় সিদ্ধান্ত নেবেন না। অর্থের ক্ষেত্রে প্রয়োজন ও শখের খরচ আলাদা করে দেখুন। মানসিক চাপ কমান, ও লক্ষ্য ধরে রাখুন।

    ২, বৃষ :
    আজ ধৈর্যের সঙ্গে এগোলে আটকে থাকা পথেও গতি ফিরতে পারে। কর্মক্ষেত্রে আপনার বাস্তববোধ ও দায়িত্বশীলতা প্রশংসা পেতে পারে। অর্থের বিষয়ে পরিকল্পিত পদক্ষেপ ভবিষ্যতের নিরাপত্তা বাড়াবে। পরিবারে সহজ থাকুন, ভুল বোঝাবুঝিতে স্থির সিদ্ধান্ত নিন। শরীরের যত্ন নিন।

    ৩, মিথুন :
    আজ আপনার কথা ও মেধা হয়ে উঠতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। যোগাযোগের মাধ্যমে নতুন কাজ বা গুরুত্বপূর্ণ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে হিসাব মিলিয়ে নিন। আবেগ নিয়ন্ত্রণ করুন।

    ৪, কর্কট :
    আজ নিজের অবস্থান ও আচরণকে নতুন করে মূল্যায়নের দিন। কর্মক্ষেত্রে দায়িত্বের সঙ্গে সম্মানও বাড়তে পারে, তবে অহংকার বা তর্ক সাফল্যের পথে বাধা হতে পারে। অর্থের ক্ষেত্রে স্থির পরিকল্পনা সুফল আনবে। পরিবারের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও সুন্দর হবে।

    ৫, সিংহ :
    আজ আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারেন, কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও নেতৃত্বের গুণ প্রকাশের সুযোগ পাবেন। অর্থের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব তথ্য যাচাই করুন। পরিবারে নিজের মত প্রকাশ করুন, তবে অন্যের কথাকেও গুরুত্ব দিন। সময়কে কাজে লাগাতে পারলে দিনটি আরও ফলপ্রসূ হবে।

    ৬, কন্যা :
    আজ সম্ভাবনার পথ খুঁজে পাওয়ার ক্ষমতা বাড়বে। কাজের সূক্ষ্ম দিকগুলো বুঝলে কর্মক্ষেত্রে অগ্রগতি হতে পারে। অর্থের ক্ষেত্রে আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয়কে গুরুত্ব দিন। অযথা দুশ্চিন্তা না করে একে একে সমস্যার সমাধান করুন। নিয়ম করে জীবনযাপন করুন।

    ৭, তুলা:
    আজ সম্পর্কের ভারসাম্য ও নিজের সিদ্ধান্ত দুটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নতুন যোগাযোগ ভবিষ্যৎ খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে ধারদেনা বা অনিশ্চিত লেনদেনে সতর্কতা প্রয়োজন। তাড়াহুড়োয় সিদ্ধান্ত না নিয়ে যাচাই করুন।

    ৮, বৃশ্চিক :
    আজ মনের জোর ও সাহস দিয়ে কঠিন পরিস্থিতি সামলানোর সময়। কর্মক্ষেত্রে চাপ থাকলেও গুরুত্বপূর্ণ কাজ শেষ করার শক্তি পাবেন। অর্থের ক্ষেত্রে গোপন বা অনিশ্চিত লেনদেন থেকে দূরে থাকুন। প্রিয়জনের সঙ্গে শান্তভাবে কথা বলুন।

    ৯, ধনু :
    আজ যোগাযোগ বা পুরোনো পরিকল্পনা নতুন সম্ভাবনার এগোতে পারেন। কর্মক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করতে পারবেন। অর্থের বিষয়ে আশাবাদী থাকুন। পড়াশোনা, গবেষণা বা নতুন কিছু শেখার জন্য সময়টি কার্যকর। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করুন।

    ১০, মকর :
    আজ দায়িত্বের চাপ থাকলেও ধৈর্যই আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরগতির কোনো কাজ নিয়ম মেনে করলে পরে তার সুফল পাওয়া যেতে পারে। অর্থের ক্ষেত্রে পুরোনো দায় বা আটকে থাকা হিসাব মেটানোর চিন্তা আসবে। কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তায় সংযম বজায় রাখুন।

    ১১, কুম্ভ :
    আজ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্বকে নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে ধীরগতি থাকলেও নিয়মিত প্রচেষ্টা অবস্থানকে শক্ত করবে। অর্থের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি ভালোভাবে যাচাই করুন। অতিরিক্ত চিন্তা মানসিক চাপ কমান।

    ১২, মীন :
    আজ অর্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সময়। কাজের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ আপনার প্রতি আস্থা বাড়াতে পারে। নতুন কোনো সুযোগ এলে আবেগের বদলে বাস্তব দিক যাচাই করে এগিয়ে যান। পরিবারে আপনার সহযোগিতা সম্পর্ককে আরও শক্ত করবে। মানসিক স্থিরতা ধরে রাখুন।

    আরও পড়ুন