দেশের সন্তান ও মেধাবীদের যে কোনো ভালো অর্জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন, মেধাবীদের উপযুক্ত উৎসাহ ও সঠিক মূল্যায়ন করা সম্ভব হলে তার সুফল কেবল বর্তমান সমাজেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যৎ প্রজন্ম এবং পুরো দেশ এর সুবিধা ভোগ করবে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনা ও অসাধারণ অর্জন অর্জনকারী তরুণ মেধা ও বিজয়ীদের সংবর্ধনা/শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে অর্জন করা সফলতা জাতীয় সম্পদ। রাষ্ট্র বা সরকারের দায়িত্ব হচ্ছে এসব মেধা ও ভালো অর্জনকে লালন করা এবং উপযুক্ত সম্মান জানানো।
যখন তরুণরা দেখে যে তাদের মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে, তখন তারা আরও বড় লক্ষ্য পূরণে উদ্বুদ্ধ হয়।তিনি আরও উল্লেখ করেন, আমাদের তরুণদের মেধা ও বিশ্বজুড়ে তাদের সাফল্য প্রমাণ করে যে সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা সব ক্ষেত্রেই অসাধারণ কৃতিত্ব দেখাতে সক্ষম।
মেধার সঠিক বিকাশ ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নের ধারা বজায় থাকলে একটি স্বনির্ভর ও মেধাভিত্তিক দেশ গড়ে উঠবে, যা সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে ভবিষ্যৎ প্রজন্মের ওপর।অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা, সম্মানিত অতিথি ও তরুণ অর্জনকারীরা উপস্থিত ছিলেন।































