| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া গণতন্ত্র টেকসই হয়না: এলজিআরডি মন্ত্রী
  • শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া গণতন্ত্র টেকসই হয়না: এলজিআরডি মন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

    গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা সম্ভব নয়।

    রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর বলে মন্ত্রী উল্লেখ করেন।

    বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক জোরদার, গ্রামীণ নারীদের অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

    আরও পড়ুন