| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

    রাষ্ট্র পুনর্গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণরা যদি ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠনে এগিয়ে আসে, তবে কোনো শক্তিয়েই দেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।

    শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দেশে বিপুল সংখ্যক স্কাউট, শিক্ষার্থী ও তরুণের উপস্থিতি রয়েছে। এ বিশাল জনগোষ্ঠী যদি দেশ গড়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়, তবে পরিবর্তন অনিবার্য।

    তরুণ প্রজন্ম যে নতুন রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের সূচনা করেছিল, তার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা যেমন পরিবর্তন আনতে পেরেছে, তেমনই রাষ্ট্র পুনর্গঠনেও তাদের হাত বাড়াতে হবে।

    নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, প্রতি সপ্তাহে অন্তত ১ ঘণ্টা নিজের বাসাবাড়ি, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার নির্দেশ দেন তিনি।

    আগামী দিনের মূল লক্ষ্য হিসেবে তিনি ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন সমাজ, সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রকাশ করেন।অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ, সিটি করপোরেশন, স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

    দেশের সব জেলা ও উপজেলা প্রশাসন থেকেও প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি এই কর্মসূচিতে অংশ নেন।

    আরও পড়ুন