| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • হুতিদের হামলায় সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ
  • হুতিদের হামলায় সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

    সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে একাধিক হামলার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ।

    গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রিয়াদ ও মদিনা অঞ্চল লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। হামলার পরপরই জরুরি ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে সমন্বয় করে তারা দ্রুত পাইপলাইনটির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি যাচাই করেন।

    নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে জ্বালানি মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

    উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেও সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকার জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলা চালায়। এতে কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং সাময়িকভাবে সেগুলোর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

    আরও পড়ুন