| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • তারেক রহমানের সাক্ষাত চেয়ে ট্রাম্পের চিঠি
  • তারেক রহমানের সাক্ষাত চেয়ে ট্রাম্পের চিঠি

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই প্রত্যাশার কথা জানান।

    চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। একই সাথে দুই দেশের অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    এর আগে সরকারের পক্ষ থেকে জাতীয় বেতন স্কেল অনুমোদনের পর বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে এই কূটনৈতিক বার্তার বিষয়টি সামনে আসে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিমান খাতের বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আগামী বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আমেরিকান প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই এই বৈঠকের তারিখ ও স্থান চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

    আরও পড়ুন