| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কাদের গনি চৌধুরীকে এমইউজে খুলনার অভিনন্দন
  • বাসসের এমডি ও প্রধান সম্পাদক

    কাদের গনি চৌধুরীকে এমইউজে খুলনার অভিনন্দন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা এবং বিএফইউজের নেতৃবৃন্দ।

    আজ এক যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাদের গনি চৌধুরীর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, সততা, দক্ষতা ও সাংবাদিকতায় অবদান বাসসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে।

    তারা বলেন, তার নেতৃত্বে বাসস আরও সমৃদ্ধ, গতিশীল ও পেশাদার সংবাদ প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী। নেতৃবৃন্দ নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

    বিবৃতিতে স্বাক্ষর করেন এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা। এ ছাড়া পৃথক বিবৃতিতে কাদের গনি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন এবং নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

    আরও পড়ুন