ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
বর্তমান চলতি সময় আপনার সাহস ও নতুন উদ্যোগের জন্য অনুকূল। এই সুযোগের সঠিক ব্যবহার করুন, সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ খুলছে, তবে মানসিক চাপ এড়াতে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
শুভ সময়ে কাজ করলে ভালো ফল পাবেন।
২/ বৃষ:
আজকের দিন আপনার ধৈর্য ও স্থিরতার পুরস্কার আনতে পারে। পুরনো কাজগুলো শেষ করার সুযোগ হাতছাড়া করবেন না। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম নিন। শুভ সময়ে সিদ্ধান্ত নিলে সাফল্য মিলবে।
৩/ মিথুন:
আজকের সময় আপনার যোগাযোগ ও সৃজনশীলতার জন্য বিশেষ উপযোগী। নতুন ধারণাগুলোকে কাজে লাগান, দেরি করবেন না। মানসিক অস্থিরতা এড়াতে শান্ত থাকুন। স্বাস্থ্যের জন্য হালকা ব্যায়াম করুন। সময় বুঝে কাজ শুরু করলে ভালো ফল পাবেন।
৪/ কর্কট:
বর্তমান সময় আপনার পরিবার ও গৃহস্থালি বিষয়ে শুভ ফল আনছে। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জেগে কাজ করা এড়ান। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাবার ও বিশ্রাম নিন। শুভ সময়ে নতুন উদ্যোগ নিলে সাফল্য মিলবে।
উপায়: গুরুজন ও মাতুলদের সেবা করুন, সংযম পালন করুন এবং প্রকৃতির সেবা করুন। আচরণ শুদ্ধ রাখুন, রাত্রি জাগরণ নিষেধ।
৫/ সিংহ:
আজকের দিন আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণকে আরও উজ্জ্বল করতে পারে। সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে বিবাদ এড়ান।স্থির চিত্রে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে।
৬/ কন্যা:
বর্তমান সময় আপনার বিশ্লেষণ ও নিখুঁত কাজের জন্য অনুকূল। নতুন দায়িত্ব নিতে দ্বিধা করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে হজম ও চোখের যত্ন নিন। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরুন। নিজসিদ্ধান্তে কাজ করলে ভালো ফল পাবেন।
৭/ তুলা:
আজকের দিন আপনার সম্পর্ক ও সমন্বয় সাধনের জন্য উপযোগী। সুযোগকে কাজে লাগান, সময় নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে সহযোগিতা বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। দেখে বুঝে কোনো চুক্তি করলে লাভবান হবেন। চলতি সময়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ান।
৮/ বৃশ্চিক:
বর্তমান সময় আপনার গভীর চিন্তা ও গবেষণার জন্য অনুকূল।আসন্ন সুযোগগুলোকে কাজে লাগান। স্বাস্থ্যে সতর্ক থাকুন, বিশেষ করে স্নায়ু ও চোখের যত্ন নিন। মানসিক চাপ থাকলেও সময়ে ধরে কাজ করলে ফল ভালো পাবেন। অস্থিরতা কাটাতে ধ্যান বা ঠান্ডা পরিবেশে থাকুন।
৯/ ধনু:
আজকের দিন আপনার শিক্ষা ও দূরযাত্রার জন্য শুভ। নতুন পরিকল্পনা শুরু করার সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। স্বাস্থ্যে যত্ন নিন। যোগাযোগে সাফল্য মিলবে। অতিরিক্ত আশাবাদ এড়ান।ও খাদ্যে সচেতন থাকুন।
১০/ মকর:
বর্তমান সময় আপনার কঠোর পরিশ্রম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল আনতে পারে। সুযোগের সঠিক ব্যবহার করুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, হাড় ও জয়েন্টের যত্ন নিন। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরুন। সময় বুঝে ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাবেন।
১১/ কুম্ভ:
আজকের দিন আপনার সামাজিক সম্পর্ক ও নতুন ভাবনার জন্য অনুকূল। উদ্ভাবনী কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ কমবে যদি বন্ধুদের সঙ্গে সময় কাটান। বিচার বিশ্লেষণে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। অস্থিরতা এড়ান,সার্বিক নিয়ন্ত্রণে থাকুন।
১২/ মীন:
বর্তমান সময় আপনার আধ্যাত্মিক চিন্তা ও করুণার ভাবকে আরও গভীর করতে পারে। সহানুভূতিপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন। স্বাস্থ্যে সচেতনতা জরুরি। মানসিক চাপ থাকলে পূর্নভুমিতে ভ্রমণ করুন। শান্তি পাবেন। বিবাদে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ান।























