| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • কর্মক্ষেত্রে সুযোগ পাবে মেষ রাশি
  • কর্মক্ষেত্রে সুযোগ পাবে মেষ রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

    ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ রোববার, ৩০ আগস্ট ২০২৬ ইংরেজি, ১৫ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ***মেষ:
    আজ ভাগ্যের দ্বার কিছুটা খুলে যাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে মানসিক চাপ ও অস্থিরতা থাকবে। ছোটখাটো সিদ্ধান্তে সাবধান থাকুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, খাদ্যে ও ঘুমের বিষয়ে। পরিকল্পনা করে কাজ করলে ফল ভালো পাবেন।অতিরিক্ত কথা ও বিবাদ এড়িয়ে চলুন।

    ***বৃষ:
    আজ কর্মক্ষেত্রে স্থিরতা আসবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন।তবে অতিরিক্ত আবেগ এড়ান। সময়ের গুরুত্ব দিন।কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হলে সাফল্য মিলবে। অস্থিরতা থাকবে তবে ধৈর্য ও স্থিরতায় সব ঠিক হয়ে যাবে।

    ***মিথুন:
    আজ যোগাযোগ ও লেখালেখিতে সুবিধা থাকবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। মানসিক চাপ থাকতে পারে, তাই শান্ত থাকুন। স্বাস্থ্যের জন্য হালকা ব্যায়াম করুন।সচেতনতায় সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় কথাবার্তা এড়ান।

    ***কর্কট:
    আজ গৃহ ও পরিবারের বিষয়ে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, তবে রাত জেগে কাজ করা এড়ান। আচরণ শুদ্ধ রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত খাবার ও বিশ্রাম নেন। নতুন উদ্যোগ শুরু করলে সাফল্য মিলবে। যেগাযোগ ঠিক রাখুন।

    ***সিংহ:
    আজ আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে গতি বাড়ব । নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মেজাজ ঠিক রাখুন। সময় বুঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। ভালো ফল পেতে মানসিক চাপ কমান এবং ভাগ্যে সহায়তা পেতে লেন দেন ও কথাবার্তায় সংযম রাখুন।

    ***কন্যা:
    আজ বিশ্লেষণাত্মক কাজে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, হজমের বিষয়ে। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে কাটিয়ে উঠবেন। যোগযোগ ও লেন দেন ঠিকরেখে কাজ করলে ভালো ফল পাবেন। অস্থিরতা এড়ান, শান্ত পরিবেশে থাকুন।

    ***তুলা:
    আজ সম্পর্ক ও অংশীদারিত্বের বিষয়ে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে সমন্বয় সাধন করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক শান্তি পাবেন। বিবাদ এড়িয়ে চলুন। এসময়ে কোনো চুক্তি বা সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ান।

    ***বৃশ্চিক:
    আজ গভীর চিন্তা ও গবেষণায় সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের জন্য সতর্ক থাকুন, বিশেষ করে চোখ ও স্নায়ুর বিষয়ে। মানসিক চাপ থাকলেও শুভ সময়ে কাজ করলে ফল ভালো পাবেন। অস্থিরতা কাটাতে মানুষিক শক্তি জাগিয়ে তুলুন।

    ***ধনু:
    আজ শিক্ষা ও দূরযাত্রার বিষয়ে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ কমবে যদি ইতিবাচক থাকেন। শুভ সময়ে কোনো নতুন পরিকল্পনা শুরু করলে সাফল্য মিলবে। অতিরিক্ত আশাবাদ এড়ান। সচেতন থাকুন।

    ***মকর:
    আজ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য মিলবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, হাড় ও জয়েন্টের যত্ন নিন। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে কাটিয়ে উঠবেন। শুভ সময়ের গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাবেন।

    ***কুম্ভ:
    আজ সামাজিক সম্পর্ক ও নতুন ভাবনায় সুবিধা থাকবে। কর্মক্ষেত্রে উদ্ভাবনী কাজ করলে সাফল্য মিলবে। স্বাস্থ্য যত্ন নিন। মানসিক চাপ থাকলেও বন্ধুও পরিবারের সঙ্গে সময় কাটান। শুভ সময়ে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন। অস্থিরতা দূর করুন।

    ***মীন:
    আজ আধ্যাত্মিক চিন্তা ও করুণার ভাব বাড়বে। কর্মক্ষেত্রে সহানুভূতিপূর্ণ কাজ করলে সুফল পাবেন। স্বাস্থ্যের জন্য বিশ্রাম জরুরি। মানসিক চাপ থাকলেও শুভ সময়ে ধ্যান করলে শান্তি পাবেন। অশুভ সময়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ান। ভাগ্য কিছুটা সহায় হবে।

    আরও পড়ুন