| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
  • এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

    চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উভয়ই হ্রাস পেয়েছে।

    তবে সার্বিক ফলাফলের এই নিম্নগতির মধ্যেও পাসের হার এবং জিপিএ-৫—উভয় সূচকেই ছেলেদের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

    মেয়ে ও ছেলেদের পাসের হার: এ বছর নারী শিক্ষার্থীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ।

    জিপিএ-৫ প্রাপ্তি: মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬,৬৭৬ জন। এর মধ্যে ছাত্রী ৬৩,৮৯৬ জন (৭.০১%) এবং ছাত্র ৫২,৭৮০ জন (৫.৭৫%)।

    বিগত বছরের তুলনায় ধারাবাহিক অবনমন
    গত কয়েক বছরের এসএসসি ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ করলে পাসের হারে টানা নিম্্নমুখী প্রবণতা লক্ষ করা যায়:

    ২০২৬: গড় পাসের হার ৬২.২৫% (মেয়ে ৬৬.৬৮%, ছেলে ৫৭.৮৬%)

    ২০২৫: মেয়েদের পাসের হার ৭১.০৩%, ছেলেদের ৬৫.৮৮%

    ২০২৪: মেয়েদের পাসের হার ৮৪.৪৭%, ছেলেদের ৮১.৫৭%

    ২০২৩: মেয়েদের পাসের হার ৮১.৮৮%, ছেলেদের ৭৮.৮৭%

    পরিসংখ্যান অনুযায়ী, বিগত চার বছরের মধ্যে এবারই সার্বিক পাসের হার ও মানসূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শিক্ষাবিদদের মতে, উত্তরপত্রের কঠোর মূল্যায়ন কিংবা পাঠদানে শিথিলতার কারণে এই হার কমেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

    তবে পাসের হার কমলেও বরাবরের মতোই ধারাবাহিক সাফল্য বজায় রেখে শিক্ষায় নিজেদের অগ্রযাত্রা বজায় রেখেছে নারী শিক্ষার্থীরা।

    আরও পড়ুন