| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • মানুষিক ধৈর্য্য রাখুন মিথুন রাশি
  • মানুষিক ধৈর্য্য রাখুন মিথুন রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ১০ আগস্ট ২০২৬ ইংরেজি, ২৬ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২৬ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ:
    ধৈর্য্যের ফল মিষ্ট হবে।কথায় সংযম থাকুন। শক্তির পরিক্ষা বুদ্ধিতে নিন।তবে কর্মক্ষেত্রে গতি থাকবে। সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন। মানসিক চাপে ভ্রমনে স্থিরতা আসবে। স্বাস্থ্যে যত্ন নিন। চেষ্টায় সাফল্য আসবে।

    ২, বৃষ:
    আজ কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্যের ফল মিলবে। মানসিক চাপ কমিয়ে সঠিক সিদ্ধান্তো ধরে এগোন। সময়ের প্রভাবে কিছুকাজ আটকে থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। আত্মবিশ্বাস ধরে রাখুন।

    ৩, মিথুন:
    মানুষিক ধৈর্য্য রাখুন, সমস্যার মুখামুখি হয়ে সমাধান করুন। আজ যোগাযোগ, বুদ্ধি ও নতুন চিন্তার ক্ষেত্রে সুবিধা থাকবে। সিদ্ধান্ত বুঝে নিন। স্বাস্থ্যে যত্ন নিন।

    ৪, কর্কট:
    সময়ের সঠিক ব্যাবহার করুন। ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে।মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।পরিবারের সমস্যা বুজুন। । আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।

    ৫, সিংহ:
    আরো কিছু সময়ের ধৈর্য্য রেখে এগোতে হবে।তবে সম্পর্ক ও যোগাযোগে সচেতনতায় এগোন।সামাজিক কাজে মনোযোগ বাড়ান মানসিক স্থিরতা প্রয়োজন। স্বাস্থ্যে যত্ন নিন। আত্মবিশ্বাস ধরে রাখুন।

    ৬, কন্যা:
    কথা ও কাজে মিল রাখুন। গুরুর দৃষ্টি সহায়তা করছে। কর্মক্ষেত্রে সচেতনতায় ভালো ফল পাবেন। স্বাস্থ্যে ও পরিবারের পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। মানসিক চাপ কমান। আর্থিক হিসাব রেখে এগোন।

    ৭, তুলা:
    সমস্যা সমাধানে এগোতে পারেন আজ সম্পর্ক ও জটিল কাজে সুবিধা থাকবে। গুরুর দৃষ্টি না থাকায় সিদ্ধান্তে সতর্ক থাকুন।মানসিক ভারসাম্য ধরে রাখুন। স্বাস্থ্যে যত্ন নিন। সময়কে বুঝে চলুন।

    ৮, বৃশ্চিক:
    আজ গুরুর শুভ দৃষ্টি সহায়তা করবে।কম কথায় কাজ সারুন।যোগাযোগ ও গবেষণায় সাফল্য পাবেন। মানসিক চাপ কমাতে ভ্রমনে মন শান্ত হবে, মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে এগোুন।

    ৯, ধনু:
    কর্মক্ষেত্রে মনোযোগ দিন।যোগাযোগ বাড়িয়ে দিন।সহায়তা পাবেন। মানসিক পরিবর্তনে ভ্রমোন করুন।নিয়ম করে চলাই উত্তম হবে। স্বাস্থ্যে তক ও পরিবেশের যত্ন নিন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।

    ১০, মকর:
    আত্যজ্ঞান ও মন্থনের সুযোগ পাবেন। ত্যাগ,ও আত্যসংজমে আপনার দুসময় কেটেযাবে। পরমর্সে, শিক্ষা, ভ্রমণে বা ধর্মীয় কাজে মনোযোগ দিন।ধৈর্য রাখুন। মানসিক স্থিরতার প্রয়োজন। স্বাস্থ্যে যত্ন নিন।

    ১১, কুম্ভ:
    রাশিতে রাহু প্রভাবে সিদ্ধান্তে অস্থিরতা,সুযোগে পরিবর্তন সার্বিক সচেতন থাকতে হবে। নতুন আইডিয়ায় ভেবে চিন্তে এগোন। বাস্তবায়নে সতর্ক থাকুন। মানসিক ঠিক রাখুন। স্বাস্থ্যে যত্ন নিন। প্রযুক্তি ও সেবা, সামাজিক কাজে উন্নতির পথ পাবেন।

    ১২, মীন:
    সম্পকে সচেতনতা বাড়াতে হবে।অসন্য সময় শুভ হবে। কর্তব্যে মনোযোগ দিন। আধ্যাত্মিকও ধর্ম চর্চায় ভালো ফল পাবেন।মানসিক ঠিক রাখুন। ও ভ্রমণে করলে মন শান্ত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    আরও পড়ুন