| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের মধ্য ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ৩ আগস্ট ২০২৬ ইংরেজি, ১৯ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ১৯ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    **মেষ:
    আজ রাশিতে অস্থিরতার প্রভাব থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন ও আসতে পারে, তাই সিদ্ধান্তে সতর্ক থাকুন। সময়ের ধৈর্য ধরুন। ইতিবাচক ফল মিলবে। মানসিক চাপ কমান। স্বাস্থ্যে সতর্ক থাকুন।

    **বৃষ:
    কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়বে, তবে হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে, তাই নতুন কাজ শুরু করলে ভালো ফল পাবেন। স্থিরতা বাড়াতে হবে। স্বাস্থ্যে গলা ও ঘাড়ের যত্ন নিন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন।

    **মিথুন:
    যোগাযোগের ক্ষেত্রে সুবিধা থাকবে। পড়াশোনা বা ব্যবসায় নতুন আইডিয়া আসতে পারে। বড় সিদ্ধান্তে স্থির থাকুন। মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন। স্বাস্থ্যে যত্ন নিন। আত্মীয়দের সাথে কথাবার্তায় খোজখবর রাখুন।

    **কর্কট:
    গুরুর শক্তিশালী প্রভাবে ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। চাপ একটু বাড়তে পারে, তাই স্থির থাকুন। স্বাস্থ্যে পেট ও বুকের যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।

    **সিংহ:
    সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি থাকতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে এগোন। ভাগ্যের ধীরগতি কাটবে। মানসিক স্থিরতা প্রয়োজন। স্বাস্থ্যে হৃদয় ও পিঠের যত্ন নিন।

    **কন্যা:
    আজ বুধের প্রভাব ও গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে স্থিরচিত্র ভালো ফল দেবে। পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। মানসিক চাপ থাকবে। আর্থিক সতর্ক থাকুন। পরিবারের সময় দিন, মানসিক শান্তি পাবেন।

    **তুলা:
    শুক্রের প্রভাবে সম্পর্ক ও সিদ্ধান্তে সুবিধা থাকবে। কেতুর প্রভাব কিছু অস্থিরতা আনতে পারে। বড় কাজ একটু পিছিয়ে দিন। মানসিক ভারসাম্য ঠিক রাখা জরুরি। ত্বকের যত্ন নিন। সামাজিক কাজে অংশ নিলে ভালো ফল মিলবে।

    **বৃশ্চিক:
    গ্রহযোগ আপনার রাশিতে শক্তি যোগাচ্ছে। ভাগ্যকে সহায়তা করছে। গবেষণায় সাফল্য মিলতে পারে। মানসিক চাপ বাড়তে পারে, তাই ধ্যান ও স্বাস্থ্যে যত্ন নিন। আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন।

    **ধনু:
    আজ গুরুর প্রভাব দূর থেকে সহায়তা করছে। শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মনোযোগ দিন। মানসিক অস্থিরতা থাকবে তবে। স্বাস্থ্যে যত্ন নিন। আত্মীয়দের সাথে সম্পর্ক উন্নত করতে পারেন। নতুন পরিকল্পনায় ধৈর্য রাখুন।

    **মকর:
    কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। গুরুর শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে, তাই ধৈর্য ধরলে সাফল্য মিলবে। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যে যত্ন নিন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।

    **কুম্ভ:
    রাহুর প্রভাবে আজ অস্থিরতা থাকবে তবে বুঝে চললে জীবনে অসিম পরিবর্তন আসতে পারে। নতুন আইডিয়া ভালো, তবে বাস্তবায়নে সতর্ক থাকুন। স্বাস্থ্যে স্নায়ুতন্ত্রের যত্ন নিন। প্রযুক্তি ও সামাজিক কাজে সুবিধা থাকবে।

    **মীন:
    আজ শনি ও চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে। মানসিক শান্তি ধরে রাখুন। ভাগ্যকে সুসম্পর্কে সহায়তা করবে। আধ্যাত্মিক চর্চা ও গুরু জ্ঞানে ভালো ফল মিলবে। কর্মক্ষেত্রে ধৈর্য রাখুন।

    আরও পড়ুন