| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ
  • অভিযুক্তকে খুঁজছে পুলিশ

    ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ জানায়, গত ৩০ জুন ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালায়।

    ঘটনার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার সেখানে আসেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) শনাক্ত করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি।

    সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে পুলিশ বিষয়টি জানতে পারে। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশের একাধিক দল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

    আরও পড়ুন