| |
শিরোনাম
জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করার প্রত্যাশা সিইসির রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পে-স্কেলে খুশি হবেন সবাই, সেপ্টেম্বরেই হতে পারে গেজেট
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার বৈঠক মঙ্গলবার
  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার বৈঠক মঙ্গলবার

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

    সামরিক উত্তেজনা কমাতে আপাতত একে অপরের বিরুদ্ধে হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম।

    খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় থাকবে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও সেখানে চলমান বিরোধের সমাধান।

    গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা একটি সমঝোতায় পৌঁছান। সেই সমঝোতার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসানেরও আশা দেখা দিয়েছিল।

    পরবর্তীতে সুইজারল্যান্ডে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার মাঝেই উভয় দেশ আবারও পরস্পরের বিরুদ্ধে হামলা চালানোয় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়।

    সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়ে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে। একই সংবাদমাধ্যমকে আরেক কর্মকর্তা জানান, আপাতত দুই দেশ সংঘাত এড়িয়ে চলবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা অব্যাহত থাকবে।

    এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে, মঙ্গলবার কাতারে আবারও মুখোমুখি বৈঠকে বসবে দুই পক্ষ।

    এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে দুই দেশ নতুন করে সংঘাতে জড়াবে না। বরং পরবর্তী আলোচনা এগিয়ে নিতে মঙ্গলবার দোহায় বৈঠক করতে সম্মত হয়েছে।

    এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন। শনিবার (২৮ জুন) তিনি বলেন, ইরান নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আবারও সামরিক ব্যবস্থা নেবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

    এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    সূত্র: এএফপি

    আরও পড়ুন