২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
  • অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ণ

    ২০২৬ বিশ্বকাপের যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। সিয়াটলের মাঠে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে যায় অস্ট্রেলিয়া।

    ছয় গজের বক্সে ফোলারিন বালোগুনের বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস। এরপর অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র।

    ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান। শুরুতে অবশ্য গোল দেননি রেফারি।

    পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে। এদিকে বিশ্বকাপের এবারের আসরের নিজেদের দ্বিতীয় আজ ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

    গ্রুপ ‘ডি’–তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। আর অস্ট্রেলিয়া ২–০ গোলে জিতেছিল তুরস্কের বিপক্ষে। তাই আজকের ম্যাচ জিতে নকআউটে খেলা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র।

    অন্যদিকে কাফের চোট পুরোপুরি না সারায় বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ক্রিস্টিয়ান পুলিসিচ। এক সপ্তাহ আগে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিরতির সময় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল পুলিসিচকে।

    এরপর থেকেই সিয়াটলের লুমেন ফিল্ডে আজকের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দল।

    আরও পড়ুন