১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    আজকের দিনে আধ্যাত্মিক অনুশীলন ও ধর্মকর্মে মন দিলে মানসিক স্থিরতা ফিরে পাবেন। জীবনের কঠিন সময়ে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। ছোট ছোট পদক্ষেপই বড় স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করবে। সম্পর্কের ক্ষেত্রে সংযমী থাকলে শান্তি বজায় থাকবে।

    সময়ের ভাষা বুঝে ধৈর্যের সঙ্গে এগোতে পারলে প্রতিকূলতার মাঝেও উন্নতির পথ উন্মুক্ত হতে পারে। আজ শনিবার, ১৩ জুন ২০২৬ ইংরেজি, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বাংলা, ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ রাশি
    ইউরেনাসের যোগে হঠাৎ সিদ্ধান্তে সতর্ক থাকুন। মানসিক চাপ কমাতে ধৈর্য ধরুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বিশেষ করে মাথা ও চোখে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।

    ২/ বৃষ রাশি
    সূর্য ও ইউরেনাসের প্রভাবে স্থিতিশীলতা বজায় থাকবে। বৃহস্পতির দৃষ্টি কর্মে সাফল্য আনবে। চন্দ্রের গতিবিধি মানসিক শান্তি দেবে। পারিবারিক বিষয়ে মনোযোগী হোন।

    ৩/ মিথুন রাশি
    বুদ্ধি ও যোগাযোগে প্রাধান্য পাবেন। চন্দ্রের অবস্থান মানসিক উৎসাহ বাড়াবে। ব্যবসায়িক কাজে লাভের সম্ভাবনা। তবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন।

    ৪/ কর্কট রাশি
    বৃহস্পতির নিজ রাশিতে অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। চন্দ্র ও রাহুর প্রভাবে মানসিক নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মানের যোগ রয়েছে। স্বাস্থ্যের দিকে যত্ন নিন।

    ৫/ সিংহ রাশি
    আধ্যাত্মিক অনুভূতি বাড়বে। বৃহস্পতির দৃষ্টি সাফল্য আনতে পারে। চন্দ্রের গতি মানসিক স্থিরতা দেবে। কর্মে বাধা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন।

    ৬/ কন্যা রাশি
    বৃহস্পতির শুভ দৃষ্টি যোগাযোগে সাফল্য আনবে। মঙ্গলের প্রভাবে কর্মে উদ্যম বাড়বে। মানসিক চাপ কমান। ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হোন।

    ৭/ তুলা রাশি
    শুক্রের প্রভাবে সম্পর্কে সুখ আসবে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্য সহায়ক। আবেগ নিয়ন্ত্রণ করে এগোতে হবে। নতুন চুক্তিতে সতর্ক থাকুন।

    বৃশ্চিক রাশি
    ৮/ মঙ্গলের প্রভাবে শক্তি বৃদ্ধি পাবে। বৃহস্পতির দৃষ্টি আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৯/ ধনু রাশি
    বৃহস্পতির প্রভাবে শিক্ষা ও ভ্রমণে শুভ ফল। মানসিক প্রশান্তি আসবে। কেতুর প্রভাবে আধ্যাত্মিকতা বাড়বে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে।

    ১০/ মকর রাশি
    শনির প্রভাবে ধৈর্যের পরীক্ষা হতে পারে। বৃহস্পতির দৃষ্টি সাফল্য আনবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভালো ফল দেবে।

    ১১/ কুম্ভ রাশি
    রাহু ও চন্দ্রের প্রভাবে দিন অস্থির হতে পারে। বৃহস্পতির দৃষ্টি সুরক্ষা দেবে। কর্মে সতর্কতা অবলম্বন করুন।

    ১২/ মীন রাশি

    কর্মে ধীরগতি থাকবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আধ্যাত্মিক ও আর্থিক উন্নতি ঘটাবে। ধৈর্য ধরলে সাফল্য আসবে।

    আরও পড়ুন