আষাঢ়ের শুরুতে সূর্যের তেজ যেন জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। প্রকৃতিও নতুন রূপে সেজে উঠবে বর্ষার এই আগমনে। জীবনের কঠিন সমস্যাগুলোতে সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম, আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির অনুশীলনে বিশেষ শুভ ফল হতে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। আজ সোমবার, ১৫ জুন ২০২৬ ইংরেজি, ১ আষাঢ় ১৪৩৩ বাংলা, ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ রাশি
কর্মশক্তি ও সাহস জোগাবে। বৃহস্পতির শুভ দৃষ্টি ও রবির প্রভাবে ভাগ্যের দরজা খুলতে চলেছে। মানসিক দৃঢ়তা বজায় রেখে নতুন উদ্যোগ নিন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন। ধৈর্য ধরলে সাফল্য পাবেন।
২/ বৃষ রাশি
আজ আপনার জীবনে আকস্মিক সুযোগ আসতে পারে। তবে আর্থিক লেনদেন সতর্কতার সঙ্গে করুন। বৃহস্পতির দৃষ্টি মানসিক শান্তি ও সামাজিক সম্মান বাড়াবে। তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন।
৩/ মিথুন রাশি
আজ বুদ্ধি ও যোগাযোগ তীক্ষ্ণ হবে। কর্কটে বৃহস্পতি-শুক্রের প্রভাবে প্রেম ও সৃজনশীল কাজে সাফল্য আসবে। ব্যবসায়িক সিদ্ধান্ত শুভ হবে। মানসিক চাঞ্চল্য কমিয়ে ধৈর্য ধরুন।
৪/ কর্কট রাশি
রাশিতে শুভ ফল আসবে। আর্থিক উন্নতি, সম্মান ও প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে। কেতুর প্রভাবে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো রাখুন। বড় সিদ্ধান্তের জন্য দিনটি অনুকূল।
৫/ সিংহ রাশি
কেতুর অবস্থান কিছুটা অস্থির করবে, তবে বৃহস্পতির দৃষ্টি রক্ষা করবে। আধ্যাত্মিক অনুশীলন ও ধৈর্যের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
৬/ কন্যা রাশি
আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবে। মানসিক স্থিরতা বজায় রাখুন। কারও সাহায্য পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলুন।
৭/ তুলা রাশি
কিছু সমস্যার সমাধান আসছে, সম্পর্ক মধুর করুন। বৃহস্পতির দৃষ্টি আর্থিক স্থিতিশীলতা দেবে। কর্মে সৃজনশীলতা দেখান। স্বাস্থ্য ও চোখের যত্ন নিন।
৮/ বৃশ্চিক রাশি
উপকারের প্রতিদান পাবেন। কম কথায় কাজ সারুন। সাফল্য আসবেই। মানসিক চাপ কমাতে ধ্যান করুন। আর্থিক লাভ হতে পারে।
৯/ ধনু রাশি
দূরের যোগাযোগ ও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির দৃষ্টি শিক্ষা ও জ্ঞানার্জনে সাহায্য করবে। সতর্কতার সঙ্গে বিনিয়োগ করুন। শান্তি ধরে রাখুন।
১০/ মকর রাশি
বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মক্ষেত্রে উন্নতি আনবে। শনির প্রভাব থেকে সতর্ক থাকুন। ধৈর্য ও পরিশ্রমে সাফল্য আসবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
১১/ কুম্ভ রাশি
রাহুর প্রভাবে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, তবে বৃহস্পতির দৃষ্টি রক্ষা করবে। সামাজিক কাজে সাফল্য পাবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন।
১২/ মীন রাশি
শনির অবস্থান কিছুটা চাপ দিতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি সাহায্য করবে। আধ্যাত্মিক অনুশীলনে মন দিন। স্বাস্থ্য ও অর্থের দিকে সতর্ক থাকুন।

























