১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে স্বাগত জানায়।

    বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

    বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদ্ভাবে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ বিশ্বাস করে, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।

    এতে আরও বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে এই গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

    আরও পড়ুন