৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ

    রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

    উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা। ঢাকা থেকে এর দূরত্ব ৬১ কিলোমিটার। এদিকে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ময়মনসিংহের ৪৭ কিলোমিটার দক্ষিণে।

    ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এছাড়া ভূমিকম্পটি সখিপুরের ২২ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বাঞ্চলেও অনুভূত হয়েছে। অন্যদিকে ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও রাজধানীতে অনেকে এটি টের পেয়েছেন বলে জানিয়েছেন।

    আরও পড়ুন