রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হাসপাতালে যান তিনি। এ সময় ডা. শফিকুর রহমান হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
পাশাপাশি মহান রবের দরবারে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াত আমির। হাসপাতালে পরিদর্শনকালে আমিরে জামায়াতের সঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।































