মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার দিনে ১৭৩ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়।





























