| |
  • প্রচ্ছদ
  • রাজশাহী
  • সাংবাদিক নাদিম হত্যা বিচার একটি দৃষ্টান্ত হবে: প্রতিমন্ত্রী
  • সাংবাদিক নাদিম হত্যা বিচার একটি দৃষ্টান্ত হবে: প্রতিমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

    গণমাধ্যমকর্মীদের স্বার্থে তড়িৎ গতিতে সাংবাদিক নাদিম হত্যার ঘটনার বিচার যেন একটি দৃষ্টান্তমূলক হয় সেটা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক নাদিম হত্যার ঘটনার পর আমি তার বাড়িতে গিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সময় ছিল। ফ্যাসিবাদের আমল ছিল, তবুও আমরা ভয়ভীতি উপেক্ষা করে আমি ও বর্তমান তথ্যমন্ত্রী তার বাড়িতে গিয়েছি, অনুদান দিয়েছি।

    তার বিচারটি যেন ত্বরান্বিত করা হয় তা নিশ্চিত করতে তখনই পদক্ষেপ নিয়েছি। এই হত্যা মামলা স্থবির হয়েছিল অন্তর্বর্তীকালীন, এখন আমরা এটাকে সরব করবো। মতবিনিময় সভায় জামালপুরের নানা উন্নয়ন, সমস্যা ও সম্ভনার কথা বলা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী, মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা। ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা (চেয়ারম্যান বাবুর লোকজন) নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন তিনি মারা যান।

    আরও পড়ুন