| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  • মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

    মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের উপকূলীয় বোর্নিও দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।

    ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।

    তবে উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গভীর সমুদ্রে বা ভূ-অভ্যন্তরের অনেক নিচে কম্পন সৃষ্টি হওয়ায় উপকূলে এর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

    শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    আরও পড়ুন