| |
শিরোনাম
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী বান্দরবানকে পর্যটন নগরী করার উদ্যোগ: পার্বত্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু পাসপোর্ট হারালে কড়াকড়ি, নতুন নিয়মের পরিপত্র জারি এতকিছুর পরও গাজী নজরুলের এমপি-পদ থাকে কীভাবে, প্রশ্ন টিআইবির হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের পুলিশে ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন, চার জেলায় নতুন এসপি জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
  • ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

    তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপির চেয়ার‍ম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

    এ ছাড়া সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে সরকারিভাবে কোনো প্লট নেবেন না।

    আরও পড়ুন