| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নারী বিদ্বেষী জামায়াতের অবস্থান নতুন নয়: মাহদী আমিন
  • নারী বিদ্বেষী জামায়াতের অবস্থান নতুন নয়: মাহদী আমিন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জামায়াতে ইসলামীর নারী বিদ্বেষী আচরণ নতুন কোনো ঘটনা নয়। অতীতেও বিভিন্ন সময়ে নারীদের প্রতি নেতিবাচক ও অবমাননাকর অবস্থান তাদের মধ্যে দেখা গেছে।

    নারীদের বিষয়ে জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য সত্য হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

    রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মাহদী আমিন বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন বলে দেশজুড়ে আলোচনা চলছে।

    অভিযোগটি সত্য হলে সেটিকে সমাজকে পিছনের দিকে ঠেলে দেওয়ার মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি।

    মাহদী আমিন জানান, ওই পোস্টের অনুবাদে দেখা যায় সেখানে বলা হয়েছে—আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে আনলে তারা শোষণ ও নিরাপত্তাহীনতার শিকার হয়, যা এক ধরনের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে।

    জামায়াত আমিরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন নিয়ে একই ধরনের নেতিবাচক বক্তব্য রেখেছিলেন তিনি।

    যদি এটি সত্যিই জামায়াতের রাজনৈতিক দর্শনের অংশ হয়ে থাকে, তবে তা জাতির জন্য গভীরভাবে হতাশাজনক।

    এদিকে, বিতর্কিত পোস্টটি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হওয়ার প্রায় নয় ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি কতটা বিশ্বাসযোগ্য, সে বিষয়েও প্রশ্ন তোলেন মাহদী আমিন।

    আরও পড়ুন