| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • আপিলে বাতিল হলেন বিএনপির চার প্রার্থী
  • আপিলে বাতিল হলেন বিএনপির চার প্রার্থী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে বিএনপির চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) শুনানি শেষে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এমন তথ্য জানান।

    তিনি বলেন, যাদের মনোনয়নপত্র গৃহীত হয়নি, এখন করণীয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তের পরেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

    ঋণ খেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিল একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।

    কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর তার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করলে কমিশন তা মঞ্জুর করে।

    ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
    এদিকে যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিলেও খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া এদিকে কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা টেকেনি আপিলে।

    আরও পড়ুন