| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

    প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তাকে ‘রোহিঙ্গা’ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

    ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জে এসে মাতাব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

    কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকেই ভোট দিয়ে জয়ী করবে।
    মূলত এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানার মন্তব্যটি তাকেই ইঙ্গিত করে করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

    জানা গেছে, জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে।

    তিনি মনোনয়নপত্রের হলফনামায় এটিকেই স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম রয়েছে। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক আয়োজনে অংশ নেন।

    আরও পড়ুন