| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ
  • সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

    বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি মঙ্গলবার সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

    এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

    আরও পড়ুন