| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি
  • নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণসংহতি আন্দোলন-জিএসএ’র অংশগ্রহণ সুষ্ঠু ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

    দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য প্রখ্যাত কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

    গত ৪ জানুয়ারি রাজধানীর হাতিরপুলে জিএসএ’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা।

    জিএসএ’র নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে কাজ করবে এই কমিটি।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)।

    আরও পড়ুন