| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
  • ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

    ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধ সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত।

    একইসঙ্গে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

    আরও পড়ুন