| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই
  • জাতীয় সংসদ নির্বাচন

    ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

    চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন।

    তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুন