| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • শাহবাগ ছেড়েছেন ইনকিলাব মঞ্চ
  • শাহবাগ ছেড়েছেন ইনকিলাব মঞ্চ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে অনলাইনে শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

    একই সঙ্গে আগামী দুইদিন দেশের রাজনৈতিক দলগুলোর কাছে গিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাবেন বলেও উল্লেখ করেছেন তারা।

    সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দিয়েছেন।

    শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করাসহ ৪ দফা দাবিতে তারা সোমবার দুপুর ২টা থেকে শাহবাগ অবরোধ করে অবস্থান করেন। গতকাল রাতে তারা এ দাবিগুলো জানান।

    জাবের বলেন, আগামীকাল আমাদের অনলাইন কর্মসূচি। আগামীকাল ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে সামাজিক মাধ্যমসহ যত মাধ্যম রয়েছে, সবগুলোতে আপনারা প্রচার করবেন।

    ধরুন, যারা একটা নজরুল সংগীত গাইবেন, ওখানে ওসমান হাদিকে উৎসর্গ করে ওই নজরুল সংগীত পোস্ট করবেন।

    তিনি বলেন, আমরা আবহাওয়ার খোঁজ নিয়েছি। আগামীকালকের আবহাওয়া ভালো থাকার আশা পাইনি। ফলে শুধু আগামীকালের জন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে।

    ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি, বক্তব্য, গানসহ যা কিছু রয়েছে, শহীদ ওসমান হাদির জন্য সেগুলা আপনারা জনতার কাছে দেশে-বিদেশে পৌঁছে দেবেন।

    তিনি বলেন, রাজনৈতিক দলগুলো থেকে আমাদেরকে জানানো হয়, আমরা নাকি তাদের সঙ্গে কোঅর্ডিনেট করছি না। ওসমান হাদির হত্যার বিচারের জন্য আপনি এখানে আসবেন, আপনাকে কি দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে? আপনার নিজ প্রয়োজনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে আপনাকে এখানে আসতে হবে।

    জাবের বলেন, আগামী দুইদিন আমরা বাংলাদেশের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাব। তাদেরকে আমাদের এ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাব।

    যদি তারা আমাদেরকে অসহযোগিতা করে, এখানে (শাহবাগে) নাম ধরে ধরে বলে দেব, কারা দিল্লির দাসত্ব স্বীকার করে ক্ষমতায় যেতে চায়।

    আরও পড়ুন