| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জুমার পর জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান
  • জুমার পর জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

    আজ জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা গুলশানের বাসভবন থেকে বের হবেন তিনি।

    বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

    এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আরও পড়ুন