| |
শিরোনাম
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু পাসপোর্ট হারালে কড়াকড়ি, নতুন নিয়মের পরিপত্র জারি এতকিছুর পরও গাজী নজরুলের এমপি-পদ থাকে কীভাবে, প্রশ্ন টিআইবির হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের পুলিশে ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন, চার জেলায় নতুন এসপি জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি
  • কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

    পরিবারের দাবির ভিত্তিতে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রেখে শাহবাগে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চের কর্মীরা।

    পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে মিছিলসহ হাদির মরদেহ আগামীকাল সেন্ট্রাল মসজিদে আনা হবে। ছাত্রজনতা শনিবার শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন, যাতে কোনো গোষ্ঠি অনুপ্রবেশ করে আন্দোলন স্তিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়।

    মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

    আরও পড়ুন