| |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প
  • নেপালে উৎপত্তি

    দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

    আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে।

    মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথমবার এবং ঠিক দুই মিনিট পর সকাল ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় ভূকম্পন অনুভূত হয়।

    প্রাথমিক পর্যবেক্ষণে প্রথম ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৪-এর মধ্যে ছিল বলে জানানো হয়েছে।

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

    তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    আরও পড়ুন